সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আইসিইউ ও পর্যাপ্ত অক্সিজেন সুবিধা পাবে খাগড়াছড়িবাসী

আইসিইউ ও পর্যাপ্ত অক্সিজেন সুবিধা পাবে খাগড়াছড়িবাসী


খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টকরোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে বসছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হলে একসঙ্গে ১৩৯ জন করোনা রোগী অক্সিজেন সুবিধা পাবেন।
১০০ শয্যার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন ও অব্যাহত রাখতে এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৬ হাজার লিটার ধারণ ক্ষমতার অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড। ১০০ শয্যার হাসপাতাল হলেও এখানে সেন্ট্রাল অক্সিজেন থেকে ১৩৯টি পোর্ট রাখা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতাল গিয়ে দেখা গেছে, হাসপাতালের পিছনে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড ৬ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপন করেছে। সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে ট্যাঙ্কিতে সরবরাহ্ করা হচ্ছে অক্সিজেন। সেখান থেকেই লাইনের মাধ্যমে বেডে অক্সিজেন সরবরাহ করা হবে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, করোনার আগেও রোগীদের আমরা পর্যাপ্ত অক্সিজেন সেবা দিতে পারতাম না। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হলে হাসপাতালে রোগীদের সেবা প্রদান সহজতর হয়ে যাবে।
কয়েকদিনের মধ্যেই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হবে জানিয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বলেন, ‘এ প্ল্যান্ট চালু হলে অক্সিজেন সরবরাহ নিয়ে যে সঙ্কট রয়েছে তা দূর হবে। কোভিড আক্রান্ত রোগীদের জন্য এ প্ল্যান্ট বিশেষ সহায়ক হবে।’
তিনি আরও জানান, এখানে আইসিইউর জন্য ইউনিট স্থাপনের কাজও শেষ হয়েছে। সব ঠিক থাকলে আইসিইউ স্থাপনের কাজও খুব দ্রুত শুরু করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com