মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীয়ায় নিখোঁজের ৩মাস পর প্রেমিকের সেপটিক ট্যাস্ক থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় নিখোঁজের ৩মাস পর প্রেমিকের সেপটিক ট্যাস্ক থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের তিনমাস ২২দিন পর সায়মা সুলতানা (২৮) নামের নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল চারটার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোতালেব কাজী (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোতালেব পলাশতলী গ্রামের হাবেজ আলী কাজীর ছেলে। নিহত নারীর বাড়ী ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর কচুয়ার মোড় এলাকায়। তার বাবার নাম নবীত উল্লাহ।ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আজিজ জানান,গত ২৫ জানুয়ায়ী নিখোঁজ হয় সায়মা সুলতানা। এ ঘটনায় তার ভাই হাবিবুল্লাহ ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনায় নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে মোতালেব কাজীকে খুজে বের করে পুলিশ। সে অনুয়ায়ী আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং ওই নারীর সাথে তার প্রেমের সর্ম্পক ছিল বলে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী রোববার পুলিশ নিহতের মরদেহ হাবেজ কারীর বাড়ীর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা করে এবং মোতালেব কাজী (৩৫)কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com