আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রাকের ধাক্কায় রাকিব (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় রিয়াজ (২৩) নামে আরেক গুরুতর আহত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রিয়াজ ঐ গাড়িচালক।ঘটনাটি ঘটেছে শনিবার ১৭ এপ্রিল রাতেঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌরসভার কোর্ট ভবন এলাকার গুলশান হলের সামনে।ত্রিশাল ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌরসভার কোর্ট ভবন এলাকার গুলশান হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে চলন্ত ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাকিব নিহত হয়।এ সময় রিয়াজ গুরুতর আহত হয়।রিয়াজকে উদ্ধার করে ত্রিশাল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত রাকিব ও রিয়াজ তারা আপন চাচাতো ভাই। তাদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ জানান,রিয়াজ আশঙ্কামুক্ত।
Leave a Reply