সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ৩৫জন ভিক্ষুকের মাঝে ঋণ বিতরণ

গৌরীপুরে ৩৫জন ভিক্ষুকের মাঝে ঋণ বিতরণ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ করেছে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প।’ উপজেলার মাওহা ইউনিয়নের ৩৫ জন ভিক্ষুকদের ১০ হাজার টাকা করে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় রবিবার (১৮ এপ্রিল)  দুপুর ১২টায় এ ঋণ বিতরণ করা হয়। ৩৫ জন ভিুক জনপ্রতি ২ হাজার ৪শত টাকা সঞ্চয়ের বিপরীতে তাদের এক বছর মেয়াদী ১০ হাজার টাকা ঋণ প্রদান করেছে। 
মাওহা ইউনিয়নের ধেরুয়া কড়েহা (লোনাপাড়া)  গ্রামের মৃত আতর আলীর স্ত্রী জুবেদা খাতুন জানান, দীর্ঘদিন যাবত তিনি ভিা করে সংসার চালাচ্ছেন। একটি বাড়ি একটি খামার প্রকল্প আমাদের ১০ হাজার টাকা করে দিয়েছে। এ টাকা দিয়ে আমি একটি মুদির দোকান করবো।  
গৌরীপুর একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক সিফাত মানজুর শুভ জানান, সমাজসেবা কার্যালয়ের সুপারিশক্রমে আমরা ভিক্ষুকদের মাঝে এই ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করি। ঋণ গ্রহীতারা মাসিক ৯০০ টাকা হারে ১২ মাসে এ টাকা পরিশোধ করবেন। তারা চাইলে পরবর্তীতে আরও বেশি ঋণের জন্য আবেদন করতে পারবেন। 
উল্লেখ্য, স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে ভিক্ষুকদের এক বছরের সঞ্চয়ের টাকা প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com