বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীর পায়রাকুঞ্জ ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

পটুয়াখালীর পায়রাকুঞ্জ ব্যবসায়ীর পায়ের রগ কর্তন


 আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ

পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় এক বালু ব্যবসায়ীর পায়ের রগ কেটে দেয়া হয়েছে।
১৭ এপ্রিল শ‌নিবার রাত আআনুমানিক ৭ দিকে এ ঘটনায় আহত ব্যবসায়ী জসিমকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রথমে তাকে পটুয়াখালীর ২৫০ শয‌্যা‌ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছিল। সেখানকার চিকিৎসক তাকে বরিশাল নেয়ার পরামর্শ দেন।

আহত ব্যবসায়ী বলেন, বকেয়া পরিশোধের কথা বলে তাকে শ‌নিবার সন্ধ্যায় পায়রাকুঞ্জ ফে‌রিঘাট এলাকায় ডেকে নেন এনামুল ও রানা। সেখানে ৪-৫ জন সশস্ত্র লোক কিছু বু‌ঝে ওঠার আ‌গেই তার ওপর হামলা চালায়। এক পর্যা‌য়ে তারা ডান পা‌য়ের রগ কে‌টে দি‌য়ে দ্রুত পা‌লি‌য়ে যান।

যাদের বিরুদ্ধে রগ কাটার অভিযোগ উঠেছে তারা হলেন এনামুল ও রানা। এই দুই জনও বালু ব্যবসায়ী।
আহত ব্যবসায়ী জ‌সিম শহ‌রের টাউন কা‌লিকাপুর এলাকার ইব্রা‌হিম মৃধার ছে‌লে।

তিনি জানান, তার ড্রেজার দি‌য়ে ব‌্যবসায়ী এনামুল ও রানা গত এক মাস ধ‌রে বালু তু‌লে‌ বিক্রি করছেন। কিন্তু তার পাওনা ১ লাখ ৩৪ হাজার টাকা দেননি। এতে তিনি বালু তোলা বন্ধ করে দেন।
তিনি আরও জানান, বকেয়া পরিশোধের কথা বলে তাকে শ‌নিবার সন্ধ্যায় পায়রাকুঞ্জ ফে‌রিঘাট এলাকায় ডেকে নেন এনামুল ও রানা। সেখানে ৪-৫ জন সশস্ত্র লোক কিছু বু‌ঝে ওঠার আ‌গেই তার ওপর হামলা চালায়। এক পর্যা‌য়ে তারা ডান পা‌য়ের রগ কে‌টে দি‌য়ে দ্রুত পা‌লি‌য়ে যান।

স্থানীয়রা জসিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে এনামুল ও রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মো‌র্শেদ জানায়, ব্যবসায়িক দ্ব‌ন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com