পলাশবাড়ী প্রতিনিধি:
বর্তমান লকডাউন এর সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে দেশব্যাপী নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ ই এপ্রিল পলাশবাড়ীতে কয়েকটি মহল্লায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফি মন্ডল এর ব্যক্তিগত অর্থায়নে পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতা-কর্মী নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার সময় তারা তিনটি টিমে ভাগ হয়ে যায়। টিম তিনটি পরিচালনা করেন পলাশবাড়ী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ লিটন বাবু, আবু রায়হান কবির লিমন, পরিচয় কৃষ্ণ কমল রায় পল্লব।
বিগত ২০২০ সালের করোনা পরিস্থিতির শুরুর দিকে নিম্নআয়ের অসহায় মানুষদের মাঝে আব্দুল্লাহেল কাফি মন্ডল প্রায় তিন মাস ব্যাপী পলাশবাড়ী পৌরসভার ২৪ টি গ্রামে তার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছিলেন। গত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আব্দুল্লাহেল কাফি মন্ডল মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
Leave a Reply