বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে সাবেক বিজিবি কর্মকর্তার বসতঘরে হামলার অভিযোগে মামলা, আহত ২, গ্রেফতার ২

রাজাপুরে সাবেক বিজিবি কর্মকর্তার বসতঘরে হামলার অভিযোগে মামলা, আহত ২, গ্রেফতার ২

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরের চারাখালি গ্রামের মৃত মোসলেম উদ্দিন আকনের ছেলে বিজিবি’র সাবেক জুনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আকনের বসতঘরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সাবেক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আকন (৬২) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম পান্না (৫৪) আহত হয়েছেন। শুক্রবার রাতে আহত নজরুল ইসলাম আকন বাদি হয়ে প্রতিপক্ষের ৬ জনকে আসামী করে রাজাপুর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হৃদয় খান ও এনামুল শেখ নামে দুই আসামীকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। মামলার বাদি বিজিবি’র সাবেক জুনিয়র কর্মকর্তা আহত মোঃ নজরুল ইসলাম আকন অভিযোগ করে জানান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে স্থানীয় মেম্বর বাবুলে ভাগ্নি ছবি আক্তারকে বিয়ে করেন। তার সাথে মনের মিল না হওয়ায় তাকে তালাক দেয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে গত ৯ এপ্রিল স্ত্রী ছবি বেগম, তার মা মাহামুদা বেগম, তার ভাই সোহেল এবং বাবুল মিলে নজরুল ইসলাম আকনের বাড়িতে প্রবেশ করে বাবুল নির্দেশে প্রথম স্ত্রীর বিবাহিত মেয়ে নাজমাকে মারধর করে। ওই ঘটনায় বাবুলসহ কয়েকজনকে আসামী করে মামল করেন নজরুল। সেই মামলায় বাবুলকে আসামী করার কারনে শুক্রবার বিকেলে বাবুল তার ছেলে সিয়াম, সাব্বির ও উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকার নান্না অকনের ছেলে সোহেল আকন, ঝালকাঠি বিকনা গ্রামের হানিফ খানের ছেলে হৃদয় খান ও খুলনার দিঘোলিয়া থানার দিঘোলিয়া গ্রামের হোসেন শেখের ছেলে এনামুল শেখসহ আরো কয়েকজন দেশীয় দাও, রামদা, রড ও লাঠি নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে বসতঘরে হামলা চালিয়ে ঘর-দড়জা ভাঙ্গচুর করে। এ সময় বাধা দিতে বিজিবি’র সাবেক জুনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আকন ও তার ছোট ভাই রফিকুল ইসলাম পান্নাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এমন অভিযোগ করেই তিনি মামলা করেছেন। নজরুল ইসলাম আকন আরো বলেন, প্রতি পক্ষের লোকজন পূর্বের মামলা বর্তমান মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তারা পরিবারবর্গ নিয়ে আতংকিত হয়ে পড়েছেন। মামলার আসামী প্রতিপক্ষ বাবুলের মতামতের জন্য তার ব্যবহৃত নম্বরে একাধিক বার কল দিলেও তা রিসিভ করেননি। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় হৃদয় খান ও এনামুল শেখসহ ৪জনকে গ্রেফতার করা হলে হৃদয় খান ও এনামুল শেখকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর দুইজন মোটর সাইকেল চালক, তাদের বিরুদ্ধে বাদির কোন অভিযোগ না থাকায় বাদির জিম্মায় ছেড়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com