রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ৬ দিন পরে লাশ মিললো হাসপাতাল মর্গে

গৌরীপুরে ৬ দিন পরে লাশ মিললো হাসপাতাল মর্গে


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
ময়মনসিংহ গৌরীপুরে নিখোঁজের ৬ দিন পর শনিবার (১৭ এপ্রিল) লাশ মিললো ইজিবাইক মালিকের। ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে তার লাশ পাওয়া যায়।
সূত্রে জানা যায়, উপজেলার নন্দীগ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে শাহিনুর ইসলাম খান গত ১২ এপ্রিল সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা শশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে বের হন। এসময় তার সাথে ২০ হাজার টাকাও ছিল। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আত্মীয়রা চিন্তিত হয়ে পড়েন। ১৩ এপ্রিল গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তারা। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির এক পর্যায়ের জানতে পারেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে একটি অজ্ঞাত লাশ রয়েছে। 
হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় কয়েকজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় শাহিনুর ইসলামকে জরুরি বিভাগে নিয়ে আসে, এসময় তারা শাহিনুরকে বারান্দায় রেখেই পালিয়ে যায়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম সিদ্দিকী জানান, শাহিনুর ইসলাম নিখোঁজের পর ১৩ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com