রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ভালুকায় এন,এস, জেড কটন মিলে আগুন,ক্ষতির পরিমাণ ৭০ লাখ

ময়মনসিংহের ভালুকায় এন,এস, জেড কটন মিলে আগুন,ক্ষতির পরিমাণ ৭০ লাখ


আনোয়ার সাদত জাহাঙ্গীর, মময়মনসিংহ  প্রতিনিধিঃ 

 
ময়মনসিংহের ভালুকায় এন এস জেড কটন  মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার  রাতে ভালুকা উপজেলা ভরাডোবা ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন  এলাকায় অবস্থিত এন এস জেড কটন মিলের তুলার গোদামে এ আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ‘দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এন এস জেড কটন মিলের জহিরুল ইসলাম বলেন আমাদের ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com