শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরে ভুয়া পুলিশ চক্রের তিন সদস্য গ্রেফতার

ফরিদপুরে ভুয়া পুলিশ চক্রের তিন সদস্য গ্রেফতার

শিশির খাঁন, সদরপুর উপজেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা ও আশেপাশের এলাকায় পুলিশ সেজে ছিনতাইয়ের কয়েকটি ঘটনার নায়ক শাকিল আহমেদ রুবেলসহ তিন জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সামনে ও পেছনে পুলিশ লেখা দুটি মোটর সাইকেল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও জ্যাকেট উদ্ধর ছাড়াও ছিনতাইকরা স্বর্ণালংকার ও ১৫ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

রোববার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ০২ মার্চ ভাঙ্গা-পুকুরিয়া সড়কের মধ্যবর্তী স্থানে অটো বাইকের গতিরোধ করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে অকথ্য গালাগাল করে অটো চালককে তাড়িয়ে দেয়ার পর নারী যাত্রীকে জবরদস্তি মোটরবাইকে তুলে ফাকা জায়গায় নিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্তে নেমে এমন আরো কয়েকটি ঘটনার সন্ধান পান। গত ১২ মার্চ পুলিশ ঘটনার হোতা শাকিল আহমেদ রুবেলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক ১৩ মার্চ মাদারীপুরের রাজৈর থেকে চক্রে আরেক সদস্য সঞ্জয় হালদারসহ দুইজনকে আটক করে। তারা চলতি মাসে বিভিন্ন স্থানে অর্ধ ডজ্জনের অধিক ঘটনা ঘটিয়েছে বলেও জানায় পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ও সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com