সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন বয়োবৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন বয়োবৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
১৬ এপ্রিল ২০২১

নওগাঁর মহাদেবপুর থানা কর্তৃক গত মঙ্গলবার ১৩ এপ্রিল রাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইল মোড়ের রাস্তার পাশ হইতে উদ্ধারকৃত বয়োবৃদ্ধ মহিলাকে তার পরিবারের নিকট পৌঁছে দেয়া হয়েছে।

বয়োবৃদ্ধ মহিলা মর্জিনা বেগম(৮০) রাজশাহী জেলার পবা উপজেলার হাট পারিলা গ্রামের বাসিন্দা।

প্রায় দুই বছর আগে স্বামী পরিত্যক্তা মর্জিনা বেগম তার ছোট ছেলে মজিবরের সাথে বসবাস করাকালীন সময়ে নিখোঁজ হয়। মর্জিনার তিন মেয়ে, এক ছেলে। দুই বছর যাবত মর্জিনার ছেলেমেয়েরা তাদের মাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাচ্ছিলেন না।

গত মঙ্গলবার ১৩ এপ্রিল রাত প্রায় সাড়ে দশটার সময় জাতীয় জরুরি সেবা – ৯৯৯ এর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে মহাদেবপুর থানা পুলিশ উপজেলার সুজাইল মোড়ের রাস্তার পাশ থেকে জীর্ণ শীর্ণ এবং অভুক্ত অবস্হায় মর্জিনা বেগমকে উদ্ধার করে।

মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে মানবিক এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের কল্যানে মর্জিনা বেগমের সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

অপরদিকে শুক্রবার ১৬ এপ্রিল রাত আড়াইটায় নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে মহাদেবপুর থানা পুলিশ রাজশাহী জেলার পবা থানাধীন হাটপারিলা গ্রামে উপস্হিত হয়ে মর্জিনা বেগমকে তার ছোট ছেলে মজিবর রহমান এর নিকট পৌঁছে দেন।

এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ দুই বছর পর হারানো বৃদ্ধ মাকে খুঁজে পেয়ে পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশকে ধন্যবাদ জানান।

এ ঘটনায় মহাদেবপুর থানা পুলিশের দ্রুত পদক্ষেপ কে প্রশংসার সাথে দেখছেন এলাকাবাসীর সবাই। মহাদেবপুর থানায় ওসি হিসেবে আজম উদ্দিন মাহমুদ যোগদানের পর থেকে সর্বত্র পুলিশের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বেজায় খুশি। এ ধারা অব্যাহত থাক সেটিই এলাকাবাসীর প্রাণের দাবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com