রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের ব্রিটিশ আমলের সিমানা পিলার ও বোমা তৈরীর গান পাউডার উদ্ধার

নড়াইলের ব্রিটিশ আমলের সিমানা পিলার ও বোমা তৈরীর গান পাউডার উদ্ধার


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ব্রিটিশ আমলের সিমানা পিলার ও বোমা তৈরীর বিপুল পরিমান গান পাউডার উদ্ধার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১১ টায় কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে এ সকল বস্তু উদ্ধার করে কালিয়া থানা পুলিশের একটি দল।

উদ্ধার অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার।অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,আসামী সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধা দীর্ঘ দিন যাবত অবৈধ সীমানা পিলার তৈরী ও বিক্রির সাথে জড়িত রয়েছে। উদ্ধার অভিযানে আমরা তার বাড়ি হতে বোমা তৈরীর গান পাউডার সদৃশ বস্তু  এবং ব্রিটিশ আমলের একটি সিমানা পিলার উদ্ধার করি। সিমানা পিলারের গায়ে ব্রিটিশ আমলের লেখা B T E C 1818 লেখা রয়েছে।

এ ঘটনায় কালিয়া থানায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক দ্রব্য আইনে ইউপি সদস্য আশরাফুল মৃধার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এর আগেও ইউপি সদস্য আশরাফুলের নামে কালিয়া থানায় ৫টি মামলা চলমান রয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com