রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সাময়িক বরখাস্ত

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সাময়িক বরখাস্ত

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধিঃ

সরকারি কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থার কারণে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে প্যানেল চেয়ারম্যান-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।                                                চিঠিতে আরও উল্লেখ রয়েছে, “উপজেলা পরিষদ আইন,১৯৯৮[উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০২১দ্বারা সংশোধিত) এর ১৩(খ)ধারা অনুসারে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই আকন্দকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো”। জানা যায়,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করতেন। এ ছাড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছেন। এ সব অভিযোগের ভিত্তিতে আব্দুল হাই আকন্দকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার বরখাস্তের চিঠির বরাত দিয়ে জানান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাস্থা প্রস্তাব দেন,যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।                              বহিষ্কৃত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ দিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com