রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আটঘরিয়ায় মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করায় মা-বাবাসহ তিনজন গ্রেপ্তার

আটঘরিয়ায় মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করায় মা-বাবাসহ তিনজন গ্রেপ্তার

পার্থ হাসান,পাবনা:

মেয়েকে ধর্ষণ ও দেহ ব্যবসায় বাধ্য করায় মা, বাবা ও এক সহযোগীর নামে পাবনার আটঘরিয়ায় থানায় বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় বাবা তোফিজ, মা ছাবিনা খাতুন এবং ধর্ষণ ও দেহ ব্যবসায় সহযোগীতা করার অভিযোগে বেলাল হোসেন নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে।
আটঘরিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, উপজেলার শ্রীকান্দপুর পুকুরপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে তোফিজ ও তার স্ত্রী ছাবিনা খাতুন তাদের ১৪ বছরের মেয়েকে একই এলাকার ময়েন ইদ্দিনের ছেলে বেলাল হোসেন (৫৫) এর যোগ সাজসে তাদের মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করেন। এক পর্যায়ে ১৪ বছরের ঐ মেয়ে নিরুপায় হয়ে পালিয়ে থানা পুলিশের শরনাপন্ন হলে বৃহস্পতিকার আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯ (১)-৩০ ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদী হয়েছে ধর্ষিতার নানী জায়েদা বিবি। মামলার পর দুপুরে পুলিশ এক অভিযান চালিয়ে বেলাল হোসেন, বাবা তোফিজ ও মা ছাবিনা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফারুক হোসেন বলেন, মামলার এক নাম্বার আসামী বেলাল হোসেন আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com