বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি


 এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :


গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন পর্যন্ত থাকবে সময়সীমা। এখন পর্যন্ত আবেদন করেছে ৩ লাখ ২৪ হাজার ৮০৩ জন বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরিক্ষার টেকিনিক্যাল সাব কমিটির আহব্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
তিনি বলেন, এখন পর্যন্ত বিজ্ঞান শাখায় অর্থাৎ এ ইউনিটে আবেদন করেছে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৩৮ জন। মানবিক শাখায় অর্থাৎ বি ইউনিটে ৯১ হাজার ৫৩৫ জন এবং বাণিজ্য শাখায় অর্থ্যাৎ সি ইউনিটে ৪৬ হাজার ৭৩১ জন। সব শাখায় দেড় লাখ পরিক্ষা নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।
সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে ড. মুনাজ আহমেদ আরও বলেন, করোনার জন্য সরকার লকডাউন দিয়েছে। ওতে অনেকে আবেদন করতে পারছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন যতদিন থাকবে তার পরবর্তী ১০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। লকডাউন যদি ২১ তারিখ শেষ হয় আবেদন সময়সীমা থাকবে ১ তারিখ পর্যন্ত। লকডাউন বাড়লে সময় বাড়বে। সবকিছু প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানানো হবে বলে এসময় তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com