রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কেশবপুরে বোমার বিস্ফোরণে শিশু নিহত, মা বোন আহত

কেশবপুরে বোমার বিস্ফোরণে শিশু নিহত, মা বোন আহত


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোরের কেশবপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু আব্দুর রহমান (৩) নিহত হয়েছে। এইসময় তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউশলা গ্রামে ঘটনাটি ঘটে। হতাহতরা ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও সন্তান। এদিকে, টোং ঘরের মধ্যে ব্যাগের করে বোমা লুকিয়ে রাখার সন্দেহে পুলিশ যুবলীগ নেতা ফারুক হোসেনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মা-মেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  জসিম উদ্দিন জানান, কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে ৩ জন হতাহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি আরো জানান, শিশু আব্দুর রহমান খেলতে খেলতে যুবলীগ নেতা ফারুকের টোং ঘরে ওই ব্যাগ কুড়িয়ে পায়। পরে তা বাড়িতে আনে। পুলিশের ধারণা তিনি ব্যাগের মধ্যে বোমা ভরে সেখানে লুকিয়ে রেখেছিলেন।  যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাহউদ্দিন শিকদার জানান, কুড়িয়ে পাওয়া ব্যাগটি মিজানুর রহমানের স্ত্রী নিলুফা বেগম খোলার সময় ব্যাগটি খোলার সাথেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বোমার আঘাতে ঘটনাস্থলে মারা যায় কোলের সন্তান আব্দুর রহমান। এসময় নিলুফা ও আরেক সন্তান মারুফা আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com