আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। জানা যায়, উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রামের মৃত ইসমত আলীর পুত্র তারা মিয়া (৪৫) গোবড়াকুড়া জিরো পয়েন্টের পশ্চিম পাশে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে উপজেলা প্রশাসনের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পান এবং আইনের আওতায় এনে অর্থদন্ডাদেশ প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ রায় প্রদান করা হয়েছে।
Leave a Reply