আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের স্বপ্নের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিয়া নিহত হয়েছে। নিহত রাসেলের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানিয়েছে পুলিশ।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান বলেন, সকালে মোটর সাইকেলে করে ময়মনসিংহ যাচ্ছিলেন রাসেল।পথে নেত্রকোণাগামী ইটবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান মজিবুর।ময়মনসিংহ সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী কামাল পাশা বলেন, ট্রাকের বেপরোয়া গতির কারণে রাসেলকে প্রাণ দিতে হয়েছে। ট্রাক চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
Leave a Reply