বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১৯৭১ এর গণহত্যার ক্ষমা চেয়ে নেদারল্যান্ডে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন

১৯৭১ এর গণহত্যার ক্ষমা চেয়ে নেদারল্যান্ডে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন

কমরেড খোন্দকার :-


১৯৭১ সালে গণহত্যা জন্য দায়ী পাকিস্থান কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে বাংলাদেশ কমিউনিটি নেদারল্যান্ড দি হেগেস্থ পাকিস্তান দূতাবাসের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করে।
বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য পাকিস্থান দূতাবাসে স্মারক দেয়া সহ ১৯৭১ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসাবে পালনের জন্য জাতিসংঘ, ইউরোপীয়ান ইউনিয়ন , আন্তর্জাতিক আদালত এবং নেদারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানান।
১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্থানীদের বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধে পাকিস্থানি সেনাদের হাতে ৩০ লক্ষ বাঙ্গালী শহীদ হন, ২ লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারান এবং ৩ হাজার বুদ্ধিজীবী প্রাণ হারান। আন্তর্জাতিক আইনে পাকিস্থানীদের এই হত্যাকাণ্ড, লুণ্ঠন এবং ধর্ষণ এক গণহত্যা। বাংলাদেশ কমিউনিটির নেদারল্যান্ডের বিশিষ্ঠ ব্যক্তিত্ব বিকাশ চৌধুরী বড়ুয়া কর্তৃক আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন, সংগঠক বিকাশ চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, নেদারল্যান্ড আওয়ামী লীগ সহ-সভাপতি এমদাদ হোসেন, সহ-সভাপতি এমরান হোসেন, নেদারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, বেলজিয়াম আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, উপদেষ্টা খোকন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল, সাবেক যুগ্ম সম্পাদক মোর্শেদ মাহমুদ, প্রচার সম্পাদক আখতারুজ্জামান,গ্লোবাল সলিডারিটির আমজাদ হোসেন,হুমায়ুন মাকসুদ হিমু সহ বাংলাদেশ কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সমাবেশে আরো অংশগ্রহণ গ্লোবাল সলিদারিটি ফর পিস ব্রাসেলসের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন নেদারল্যান্ড আওয়ামী লীগ সহ-সভাপতি টুকু খান, সহ-সভাপতি বিডি নাসির ও আওয়ামী লীগ নেতা এসকান্দার আলী সহ আরো অনেকে। বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মহিলা নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রেসের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com