শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন মুশফিকুল ফজল আনসারী

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন মুশফিকুল ফজল আনসারী

ডেস্ক রিপোর্ট-

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটেতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত ২১ অক্টোবর জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com