রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলফাডাঙ্গায় লকডাউন অমান্য করায় ৩২ হাজার টাকা জরিমানা

আলফাডাঙ্গায় লকডাউন অমান্য করায় ৩২ হাজার টাকা জরিমানা


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ 

সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) লকডাউন উপেক্ষা ও সরকারি নিয়ম নীতিকে অমান‍্য করায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কঠোর লকডাউন উপেক্ষা করে দোকান খোলার অপরাধে উপজেলা সদর বাজারের উৎসব লাইব্রেরীকে ২ হাজার টাকা, রাজধানী টেইলার্সকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ ফোম এন্ড পর্দা হাউজকে ৩ হাজার টাকা, নন্দিতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা, সনতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা, গোপালপুর বাজারের রোকেয়া বস্ত্রালয়কে ৫ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ২ পথচারীকে ২শত টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর ইসলাম।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর ইসলাম বলেন, ‘আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকার ঘোষিত ললকডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com