আব্দুল আলীর খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে দুরপাল্লার যানবাহনসহ গনপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় মানুষের সীমিত চলাচল রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে পুলিশ চেক পোস্ট বসিয়ে বাজারমুখী মানুষ এবং যানবাহনের গতিরোধ করে বাড়ী ফিরে যেতে বাধ্য করছে। উপযুক্ত কারন দেখাতে না পারলে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হচ্ছে। তবে এখনও বেশিরভাগ কাঁচা বাজারসহ মাছ বাজার উম্মুক্তস্থানে স্থানান্তরিত না করায় এসব বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। এছাড়া কল-কারখানাগুলোতেও সঠিকভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।
এদিকে সরকারী, বেসরকারীসহ ব্যক্তি পর্যায় থেকে কোন সহয়তা না থাকায় চলমান লকডাউনে বেকার খেটে খাওয়া শ্রমজীবি মানুষ পরিবার নিয়ে রয়েছে নিদারুণ কষ্টে।
Leave a Reply