আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
অদ্য ১৪/০৪/২১ তারিখে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, তিতপল্লা, মেষ্টা, শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনাকীর্ণ স্থানে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় সরকারি বিধি অমান্য করার অপরাধে কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টে তফসিলভুক্ত আইনে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে সর্বোপরি সরকারি সকল নির্দেশনা পালন করতে অনুরোধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার রুনা।তিনি জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply