রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালকের অকাল মৃত্যুতে বোয়ালমারীতে দোয়া মাহফিল

আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালকের অকাল মৃত্যুতে বোয়ালমারীতে দোয়া মাহফিল

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র কাজী আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে ফরিদপুরের বোয়ালমারীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব খোন্দকার আবু মুরছালিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আকরামুজ্জামান মৃধা রুকু, সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য মো. মিজানুর রহমান মৃধা মিলন, অভিভাবক প্রতিনিধি মো. মাসুদুর রহমান, সাবেক কাউন্সিলর ও অভিভাবক প্রতিনিধি মহিদুল ইসলাম মহু, সহযোগী অধ্যাপক রবিন লস্কর, প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন, সেকশন অফিসার কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইখীর বনচাকী ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ ।উল্লেখ্য, কাজী আমিনুল ইসলাম ঢাকার আমিন জুয়েলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক। তিনি গত ৫ এপ্রিল ভোর ছয়টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com