বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনার মাঝেও চাটমোহরে ঐতিহ্যবাহি চড়ক পূজা শুরু

করোনার মাঝেও চাটমোহরে ঐতিহ্যবাহি চড়ক পূজা শুরু

পার্থ হাসান,পাবনা:
১৩-০৪-২০২১

করোনার মাঝেও পাবনার চাটমোহরে বড়াল নদের তীরে বোঁথর গ্রামে শুরু হয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহি চড়ক পূজা। তবে করোনা ও লকডাউন পরিস্থিতির কারণে মেলা বন্ধ রেখে স্বল্প পরিসরে শুধুমাত্র পূজার আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

পাট ঠাকুরের পাটে ধুপ দেয়ার পর সোমবার (১২ এপ্রিল) মন্দিরে মহাদেব এর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল দশটায় দীঘির পানি থেকে চড়ক গাছ তোলা হয়। ১৩ হাত দৈর্ঘ্যরে শাল গাছটি চড়ক নামে পরিচিত। চড়ক গাছটি মন্দির প্রাঙ্গনের স্থাপনের পর মনোবাসনা পূরণের আশায় সেই গাছে দুধ, তেল, চিনি ঢালেন ভক্ত, অনুসারী ও পূন্যার্থীরা।

হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে হাজার বছর ধরে চলে আসা এই মেলা সার্বজনীন উৎসবে পরিণত হয়। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা থেকেও ভক্ত অনুসারীরা আসেন পূজা দিতে। কিন্তু এবছর করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে পাল্টে গেছে উৎসবের চিত্র। মেলা বন্ধ রেখে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে পুন্যার্থীরা পুজার আনুষ্ঠানিকতায় যোগ দেন।

পূজা দিতে আসা উজ্জল দত্ত ও মানিক দাস জানান, আমরা বিশ^াস করি বাবা মহাদেবের কাছে মানসা করলে সেই মানসা পূরণ হয়। সেকারণে আমরা মহাদেবের মানসা দিতে আসি। বাবা মহাদেবের আশির্বাদে গোটা বিশ^ শান্তিতে থাকবে আশা করি। সুরভী দত্ত জানান, বিয়ের পর থেকে দেখে আসছি মনোবাসনা পূরণের উদ্দেশ্যে প্রতিবছর বোঁথড়ে মহাদেবের মন্দিরে ও চড়ক গাছে পূজা দেয়। সবার মনোবাসনা বাবা মহাদেব পূর্ন করে। সেজন্য আমিও আসি পূজা দিতে। উদ্দীপনা দত্ত জানান, এতদিন মনোবাসনা যা যা চেয়েছি ভগবানের কাছে তার সবই পূরণ হয়েছে। আশা করি এবারও হবে। এবারের প্রত্যাশা করোনা মুক্ত সুস্থ্য বিশ^ পাবো আমরা।

বোঁথড় মহাদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেন দত্ত ও সহ সম্পাদক রাজিব কুমার বিশ^াস রাজু জানান, আমরা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করছি। স্বেচ্ছাসেবক টিম সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ নিশ্চিত করছে। ইতিপূর্বের পূজার সাথে মেলাও হতো। কিন্তু করোনার কারণে আমরা এবার মেলা বন্ধ রেখেছি। এ কারণে কোনো দোকানপাট বসতে দেয়া হয়নি।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে আগামী ১৫ এপ্রিল। করোনার কারণে গতবছর চড়ক পূজার আয়োজন বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com