বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে বহিস্কৃত চেয়ারম্যান মাদকসহ আটক

নড়াইলে বহিস্কৃত চেয়ারম্যান মাদকসহ আটক


মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী  ইউনিয়নে মাদক বিরোধী যৌথ অভিযানে মাদকসহ বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যাকে ৬ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ। ১২ এপ্রিল (সোমবার) সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত অভিযান পরিচালনা করে পেড়োলী ইউনিয়ন কমপ্লেক্স ভবনের ২য় তলা থেকে তাকে আটক করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উপজেলার পেড়োলী ইউনিয়ন কমপ্লেক্স এর ২য় তলায় মাদকের কারবার চলছে। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যকে ৬ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ অভিযানে কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম ও কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া উপস্থিত ছিলেন। এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য যে, উক্ত বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যা গত বছর করোনাকালীন অনুদান ও সরকারী ভিজিডি চাউল আত্মসাতের অভিযোগে বহিস্কার হন। তার বিরুদ্ধে দুর্ণীতির মামলা চলমান, সে বিভিন্ন মামলার প্রধান আসামী এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com