রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (১২ এপ্রিল) দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শান্তু মিয়ার মেয়ে শারমিনের (১৯) মাস ছয়েক আগে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের রুবেল শেখের সাথে বিয়ে হয়। সোমবার দুপুর ১টার দিকে শারমিনের কক্ষে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় শ্বশুরবাড়ির লোকেরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
নিহতের শ্বশুর এবং বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আইউব আলী বলেন, ‘পারিবারিক কোন কলহ ছিল না। তবে সকালে কিস্তির টাকা নিয়ে আমার ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল।’
তবে নিহতের পরিবার দাবি করেছে শারমিনকে হত্যা করা হয়েছে। 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘পরিবারের লোকেরা যখন শারমিনকে নিয়ে আসে তখন তাকে মৃত অবস্থায় পাই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com