আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের তিন তলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. মোঃ তারিকুল ইসলাম,পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ সুজন আলী,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ অন্যান্যরা।
এখানে উল্লেখ্য যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের অংশ হিসেবে নির্মাণকাজটি শুরু হচ্ছে, যা আগামি একবছরের মধ্যে সম্পন্ন করা হবে। ২২৫২ বর্গমিটার ফ্লোর আয়তনের মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২লাখ ৬৯ হাজার ৮১৬টাকা প্রায়।
Leave a Reply