রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে গভীর রাতে চেয়ারম্যানের বাসা থেকে মোটর সাইকেল চুরি!

গৌরীপুরে গভীর রাতে চেয়ারম্যানের বাসা থেকে মোটর সাইকেল চুরি!


ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ 

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে রবিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরে পূর্ব দাপুনিয়া এলাকায় বাসা থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ও তাঁর মেয়ের জামাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানার দুটি মোটর সাইকেল সিনেমার স্টাইলে চুরি হয়। এর আগে পৌর শহরে আরও কয়েকজনের মোটর সাইকেল বাসা থেকে চুরির ঘটনা ঘটেছে। এদিকে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় মানুষের মাঝে বর্তমানে চোর আতংক বিরাজ করছে। 
উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাহেল রানা জানান, ঘটনার দিন রাতে প্রতিদিনের মত তাঁর শ^শুড়ের বাসায় গ্যারেজে রাখা ছিল তাঁদের পালসার ও ডিসকভার দুটি মোটর সাইকেল। গভীর রাতে চোর বাসার ছাদ বেয়ে ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা খুলে মোটর সাইকেল দুটি নিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘরে সি.সি ক্যামেরায় দেখা গেছে চোর ঘরে প্রবেশ করার সময় মুখোশ পড়া ছিল। প্রবেশের পর ঘরের লাইট বন্ধ করে দেয়ায় অন্ধকারে সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত করা যায়নি।
এছাড়াও গৌরীপুর পৌর শহরে গত এক সপ্তাহে পশ্চিম ভালুকায় তোফায়েল আহম্মদ, মোঃ শাহজাহান মিয়ার ছেলে শিশির ও লামাপাড়ার সোহাগ মিয়ার মোটর সাইকেল চুরি হয়েছে। অতি সম্প্রতি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল, ছয়গন্ডা এলাকায় মুজিবুর রহমান ও পূর্ব দাপুনিয়া এলাকায় মিথুন নামে এক ব্যক্তির বাসা থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এদিকে পর পর মোটর সাইকেল চুরির ঘটনায় বর্তমানে পৌর শহরে মোটর সাইকেল আরোহীদের মাঝেও চোর আতংক বিরাজ করছে।
গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মোটর সাইকেল চোর চক্রটিকে শনাক্ত ও আটকের জোর তৎপরতা চালাচ্ছেন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com