আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধি-
ময়মনসিংহ নগরীর স্থানীয় তাজমহল এলাকার বিহারী ক্যাম্পের মৃত আদালত মিয়ার ছেলে সাহাব উদ্দিনের নামে তার স্ত্রীর মা অর্থাৎ তার শাশুড়ীকে একমাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ওই মহিলার মেয়ে বলেন-গত ১০ বছর আগে তার সাথে শাহাব উদ্দিনের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে মায়ের কাছ থেকে যৌতুক আনার জন্য নির্যাতন চালাতো। আমার মা অন্যের বাসায় কাজ করে আমার স্বামীকে টাকা দিতেন। প্রায় একমাস আগে আমার মা আমার বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু কয়েকদিন পর আমার মা চলে যেতে চাইলে আমার স্বামী আমার মাকে যেতে বাঁধা দেয়। ভূক্তভোগী ওই নারী বলেন প্রায় মাস খানেক আগে আমি মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে আসি।এর কয়েকদিন পর এক রাতে হঠাৎ করে আমার মেয়ের জামাই আমার মেয়েকে মেরে ফেলার ও তালাক দেয়ার কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। ভয়ে আমি কাউকে কিছু না বলে আমার নিজের বাড়িতে চলে যেতে চাইলে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে দীর্ঘ একমাস আমাকে ধর্ষণ করে। অবশেষে সব দিক বিবেচনা করে বিষয়টি সবাইকে আজ বলতে বাধ্য হয়েছি। আমি এর সুষ্ঠ বিচার দাবী জানাচ্ছি।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন-এ ঘটনায় এখনও কেউ থানায় কেউ কোন ধরনের অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ নেয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply