বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শাবিপ্রবির কর্মচারী জাহাঙ্গীরের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ

শাবিপ্রবির কর্মচারী জাহাঙ্গীরের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ

লোকমান হাফিজ:


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার এক শোক বার্তায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোববার্তায় তিঁনি বলেন, শাবিপ্রবি’র কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে শাবি পরিবারেশোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকাহত।প্রয়াত জাহাঙ্গীর আলম ছিলেন একজন অত্যন্ত সৎ,নিষ্ঠাবান,কর্মদক্ষ,পরোপকারী এবং সুযোগ্য নেতা। কর্মচারীদের যে কোন ন্যায্য দাবী আদায়ে তিনি ছিলেন অনেক আন্তরিক।যৌক্তিকতার সাথে তিনি দাবী-দাওয়াগুলো উপস্থাপন করে প্রশাসনের সহযোগিতা কামনা করতেন। তার নম্রতা,ভদ্রতা ও অমায়িক ব্যবহার সকল মহলে প্রশংসিত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো.জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করেন। এর আগে গত সোমবার (৫ এপ্রিল) স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। ঐদিন থেকেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ালিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের সিনিয়র ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com