রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাঁথিয়ায় ‘বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন সড়ক’ এর নামফলক গায়েব

সাঁথিয়ায় ‘বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন সড়ক’ এর নামফলক গায়েব

পার্থ হাসান,পাবনা:

মাধপুর-সাঁথিয়া সড়কের নাম ফলকটি স্থাপন করার মাত্র কয়েকঘন্টা পরেই চুরি গেছে। শুক্রবার এই সড়কের নাম ফলক উন্মোচন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সর্বসম্মত সিদ্ধান্তানুসারে সড়কটির নামকরণ করা হয়। কিন্তু নামফলক লাগানোর মাত্র কয়েকঘন্টা পরই রাতের আঁধারে কে বা কারা ফলকটি চুরি করে নিয়ে গেছে।
বীর মুক্তিযোদ্ধাগণ এমন জঘন্য কর্মের তীব্র নিন্দা জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবে জানিয়েছেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, রেজাউল করিম, আব্দুল লতিফ নামফলকটি চুরি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল উদ্দিন জানান যেহেতু এটি সরকারি আদেশ বা সিদ্ধান্ত তাই বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হয়েছে।
এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের নামের ফলকটি চুরি বা অপসরণকালীদের খুঁজে বের করার দাবি জানান। তিনি আরও বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নাম হওয়ায় স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ হতে পারে। আমি মনে করি তারাই রাতের আঁধারে এমন অপকর্ম করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com