বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য গুলিবিদ্ধ

রাজাপুরে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য গুলিবিদ্ধ

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ 


ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমির সীমানা প্রাচীর নির্মানে বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে সাবেক সেনা সদস্যআব্দুল করিম বাবুল মৃধা (৫৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহতকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। এ ঘটনার পর দুপুরে অভিযুক্ত আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক মাহফুজুর রহমানের বাসা থেকে রাজাপুর থানা পুলিশ লাইসেন্সধারী একনালা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করে। গুলিবিদ্ধ সাবেক সেনা সদস্য
আব্দুল করিম বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে ও মেডিকেল মোড় এলাকায় বরিশাল-খুলনা বাস কাউন্টার পরিচালনা করেন। গুলিবিদ্ধ সাবেক সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধার ছোট ভাই বরকত মৃধা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মাহফুজুর রহমানের সাথে জমি নিয়ে বাবুল মৃধার বিরোধ চলে আসছিলো। শনিবার ওই বিরোধীয় জমিতে জোরপূর্ববক সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করলে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু রোববার সকালে পুলিশী নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবার কাজ শুরু করলে বাবুল মৃধা ও তার ছোট ভাই বরকত বাধা দিতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘরের সামনের কক্ষের জানালা দিয়ে বাবুলকে লক্ষ করে গুলি ছোঁড়ে এতে তার হাত ও পেটে একাধিক জখম হয়। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল সহকারি কনক প্রভা জানান, তার হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল রেফার্ড করা হয়েছে। রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে লাইসেন্সধারী একনালা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অভিযুক্ত মাহফুজকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com