মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোয়েন্দা পুলিশের হাতে তিন ইয়াবা কারবারীকে আটক

গোয়েন্দা পুলিশের হাতে তিন ইয়াবা কারবারীকে আটক

লোকমান হাফিজ:সিলেট


সিলেট নগরীর জেলরোড ও কাজিটুলা উঁচাসড়ক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন ইয়াবা কারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৭ পিস ইয়াবা। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার রাত পৌণে ৮টার দিকে উভয় স্থানে অভিযান পরিচালনা করা হয়।
জেলরোড থেকে আটককৃতরা হলো- চাঁদপুর জেলার শাহরস্তি থানার আনাতুলি গ্রামের জাকির হোসেনের ছেলে আল আমিন (২২) ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পৈলানপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে আবদুল মুমিন (২০)। এর মধ্যে আল আমিন সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া ১৬৮ নম্বর বাসায় ও আবদুল মুমিন শেখঘাট কলাপাড়া ১৬৪ নম্বর বাসায় ভাড়া থাকতো।
পুলিশ জানায়, জেলরোড এটি ইলেকট্রিক হাউসের সামনে (বারুতখানা রোডের মাথায়) থেকে ২২ পিস ইয়াবাসহ আল আমিন ও আবদুল মুমিনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে ইয়াবা কিনে এনে জেলরোড এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতো।
কাজিটুলা উঁচাসড়ক এলাকা থেকে আটককৃত মাদক কারবারি গোলাম রহমান কোরেশী ওরফে সোহেল (২২) ওই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সেও কাস্টঘর এলাকা থেকে ইয়াবা কিনে এনে কাজিটুলা এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকের আরও দুটি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com