রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক

ময়মনসিংহে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে মাকে বাঁচাতে গিয়ে বাবাকে খুন করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত জয় (২০) নগরীর কৃষ্টপুর জামে মসজিদ এলাকার দুলু মিয়ার ছেলে। নিহত দুলু মিয়াবভাঙ্গারীর ব্যবসা করতেন।শনিবার গভীর রাতে নিজ বাড়িতে দুলু মিয়া হত্যাকাণ্ডের শিকার হন বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান।তিনি বলেন,“রাতে কাজ শেষে বাসায় ফিরে দুলু নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর শুরু করে। এ সময় জয় মাকে বাঁচাতে গেলে দুলু তাকেও মারধর করে।এ সময় জয় কাঁচ দিয়ে বাবার শরীরে আঘাত করে। পরে আহত অবস্থায় দুলুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি ফিরোজ তালুকদার জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com