রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে কামারদের দুর্দিন

নওগাঁর মহাদেবপুরে কামারদের দুর্দিন

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১০ এপ্রিল ২০২১

নওগাঁর মহাদেবপুরে কামারদের জীবন যাপন চরম দূর্ভোগে বলে তারা জানিয়েছেন। তাদের আগের মতো আর কাজ নেই। আগুনে লোহা পুরিয়ে যে কামারেরা তৈরি করত দা, বটি, কুড়াল,ছন্নি, কাস্তে, দাউলী সহ নানা ধরনের দৈনিন্দ ব্যবহারিক জিনিস। সে দৃশ্য এখন আর দেখা যায় না।

উপজেলা সদরের অধিকাংশ কামারের কর্মকাণ্ড একে বারে নাজুক পর্যায়ে।

শনিবার ১০ এপ্রিল উপজেলা সদরের বেশ কয়েকটি কামার পল্লীতে গিয়ে দেখা যায় সকলেই বসে আছেন। নেই তাদের কোন কাজ। উপজেলা সদরের বুলবুল সিনেমা হল সংলগ্ন কামার ব্যবসায়ী উপজেলার সুলতানপুর গ্রামের অনিল চন্দ্র কর্মকার এর পুত্র পলাশ কর্মকার জানান, দীর্ঘ কয়েক মাস ধরে তাদের কোন কাজ নেই। গ্রামাঞ্চলে যে লোক গুলো শহরে কাজ করাতে আসত লকডাউন এর কারণে সেটিও আসতে পারছে না। তাই তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে আছেন। তারা জীবন যাপনের জন্য সরকারের নিকট সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এছাড়া মদন কর্মকার, সুব্রত, বিপুল কুমার, সামন্ত উড়াও বলেন, তারা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে সারাদিন ঘাম ঝরিয়ে পিটিয়ে বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিসপত্র তৈরি করেন। যা আয় করতেন তা দিয়ে কোনরকম তাদের জীবনযাপন চলত। দীর্ঘদিন থেকে সকল কাজ বন্ধ থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা সকল কামার, কুমার, তাঁতি যাদের কাজ নেই তাদের সকলের জন্য সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাদেবপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, তরুণ সমাজ সেবক, পাখি প্রেমিক সাঈদ হাসান তরফদার শাকিল বলেন, কামারদের সহযোগিতা করা অতীব জরুরী। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও জানান। ###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com