রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

বেনাপোলে ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

নয়ন সরদার,শার্শা,যশোর

যশোরের বেনাপোলে  সাংবাদিকদের জিম্মী করে রাখা সেই ভূমি দস্যু আশা ও তার এক সহযোগীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পোর্ট থানাজ পুলিশ।।

রোববার সকালে বেনাপোল পোর্টথানা থেকে তাকে যশোর আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে জিম্মী করে রাখা,মারধোরসহ ৪টি ধারায় মামলা হয়েছিল।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মেন্দের টেকে অবৈধ বালু-মাটি কাটার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এসময় ছবি তুলতে গেলে ঐ এলাকার সন্ত্রাসী ও ভূমি দস্যু আশা তার বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর আক্রমন চালিয়ে আহত করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়। অকর্থ ভাষায় পুলিশ ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ করে তাদেরকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা তাদের উদ্ধার করে। বিষয়টি নিয়ে পোর্টথানায় অভিযোগ দায়ের হলে পুলিশ আশা ও তার সহযোগী বাবলুকে গ্রেফতার করে।
এদিকে স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে আশা তার এলাকায় নিরীহ মানুষদের জিম্মী করে অবৈধ ভাবে বালু, মাটি উত্তোলন করে ফসলী জমির ক্ষতি করে আসলেও রহস্য জনক ভাবে তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেওয়া হতো না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com