লোকমান হাফিজঃ
সিলেটের গোয়াইনঘাটে পাথর তুলতে গিয়েসুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয়পাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে পলাশ আহমেদ (১৬) এর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ের ডাউকি নদীতে শ্রমিকের কাজ করার সুবাদে পলাশ আহমেদ তার বাবা-মা ও পরিবার পরিজনের সাথে দীর্ঘদিন থেকে জাফলংয়ের মেলার মাঠ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, গতশুক্রবার সকালে পলাশ আহমেদ ও তার সহোদর ভুট্টো মিয়া সহ কয়েকজন বারকি শ্রমিক জাফলংয়ের জুমপাড় এলাকা সংলগ্ন ডাউকি নদীতে পাথর উত্তোলনের কাজে যায়। বিকেল বেলা পলাশ আহমেদ ডুবিয়ে পাথর তুলতে পানিতে নামে। পানিতে ডুব দিলে অসাবধানতাবশত নৌকার সংযুক্ত মেশিনের পাখায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুল আহাদ বলেন, খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply