শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে ছেলের হামলায় বাবা খুন

যশোরে ছেলের হামলায় বাবা খুন


বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি:


যশোরে মাকে মারপিট করার ঘটনায় বাবাকে খুন করেছে ছেলে। শুক্রবার গভীর রাতে দরজার ডাসা দিয়ে মাথায় আঘাতের পর শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে। নিহত সরোয়ার হোসেন(৪৫) সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের  মৃত সৈয়দ আমজাদ আলীর ছেলে৷ তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। রাতেই পালিয়ে গেছে হত্যাকারী জসিম উদ্দিন ওরফে নয়ন।নিহতের বোন মনজিলা বেগম জানিয়েছেন, গভীররাতেসরোয়ার হোসেন ও স্ত্রী হাসিনা বেগমের মধ্যে গোলযোগ হয়। তখন সরোয়ার ক্ষুব্ধ হয়ে হাসিনাকে মারপিট করে। মায়ের চিৎকারে ছুটে আসে ছেলে জসিম উদ্দিন ওরফে নয়ন। এ সময় সে ঘরের দরজার তালের ডাসা দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। প্রতিবেশীরা সরোয়ারকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় সার্জারি বিভাগের চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে মারা যান সরোয়ার। স্বজনেরা মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।যশোর কোতয়ালি মডেল থানার এসআই  জাকির হোসেন জানান, ঘটনার পর থেকে নিহতের ছেলে জসিম ওরফে নয়ন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছ। শনিবার দুপুর পর্যন্ত  নিহতের পরিবার মামলা করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com