রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে তিন ভাই ৩ বিঘা জমির মিশ্র ফসলে এক মৌসুমে দেড় লাখ টাকা আয়

রাজাপুরে তিন ভাই ৩ বিঘা জমির মিশ্র ফসলে এক মৌসুমে দেড় লাখ টাকা আয়

মোঃ নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


কঠোর পরিশ্রম ও ইচ্ছা থাকলে কৃষিতেও সফলতা অর্জন করা সম্ভব। এমনটাই প্রমাণ করলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের তিন ভাই। তারা হচ্ছেন উত্তম কুমার বিশ্বাস, নয়ন কুমার বিশ্বাস এবং অসীম কুমার বিশ্বাস। পৈতৃকসূত্রে তারা জমি পেয়েছেন আড়াই বিঘা। এ জমির সাথে প্রতিবেশীর কাছ থেকে লীজ নিয়েছেন ১০ কাঠা।

সব মিলিয়ে এই ৩ বিঘা জমিতে তারা মিশ্র ফসল চাষ করে ভাগ্য বদল করেছেন তারা। এদের মধ্যে উত্তম ও নয়ন বিশ্বাস মাধ্যমিক পর্যায়ের শিক্ষিত হলেও অসীম বিশ্বাস উচ্চশিক্ষিত। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করছেন।

এক সময়ে তাদের পরিবারের এমনই অবস্থা ছিলো যেন লবণ আনতে পান্তা ফুরানোর অবস্থা। পিতার একার আয়েই কোনোমতে চলতো সংসার। কিন্তু কয়েক বছর আগে ওই জমিতেই মিশ্র চাষ পদ্ধতি ব্যবহার করে আর্থিক স্বচ্ছলতা ফিরে পেয়েছেন তারা। তাদের সার্বক্ষণিক কৃষি পরামর্শ সহায়তা দেন ওই এলাকায় দায়িত্বরত (শুক্তাগড় ব্লক) উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। 

সরেজমিনে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে মিশ্র ফসল চাষের খেতেই দেখা মেলে উত্তম ও নয়ন বিশ্বাসের সঙ্গে। উত্তম বিশ্বাস জানান, আড়াই বিঘা পৈতৃক জমির সাথে ১০ কাঠা জমি লীজ নিয়ে ৩ বিঘা জমিতে কৃষি কাজ শুরু করেন। আড়াই বিঘা জমিতে এক সময় শুধু ধান চাষ করা হতো। তাতে যে ফসল আসতো তা দিয়ে সংসারের খরচ চালানো কষ্টকর ছিল।

একপর্যায়ে তারা ধান চাষের সিদ্ধান্ত পরিবর্তন করে বহুমুখী কৃষি কাজের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী জমি তৈরি করে বিভিন্ন ধরনের বীজ এনে রোপন করেন। ক্রমান্বয়ে তাদের সফলতা আসতে থাকে। প্রতি মৌসুমে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা, গাজর, লাউ, শিম, লাল শাক, পালং শাক, বেগুন, মিষ্টি কুমড়া, করলা, ঢেঁড়স, বরবটি, পুঁইশাক, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ ও বাঙ্গির চাষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com