শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬টি অস্ত্রসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬টি অস্ত্রসহ যুবক গ্রেফতার


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ

ময়মনসিংহঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের চরম উত্তেজনার মাঝে ছয়টি রামদাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।০৬ টি রামদাসহ গ্রেফতারকৃত যুবককে শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।পুলিশ জানায়, পৌর শহরের কাঁচামাটিয়া সেতু এলাকায় ইজিবাইকের স্টেশনে পরিবহনের সাথে জড়িত কথিত এমন তিনটি সংগঠন রয়েছে। পূর্বে দুটি সংগঠন থাকলেও সম্প্রতি নতুন করে আরো একটি সংগঠন যুক্ত হয়। সেখানে বিভিন্ন অযুহাতে ইজিবাইক থেকে টাকা তোলা নিয়ে পক্ষ গুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। একপক্ষ অন্য পক্ষকে টাকা তুলতে নিষেধ করা নিয়ে গত মঙ্গলবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এমতাবস্থায় পরিস্থিতিতে অপ্রিতিকর ঘটনা এড়াতে ইজিবাইক থেকে শ্রমিক কল্যানের নামে টাকা তোলা বন্ধ রাখতে সব পক্ষকে নির্দেশ দেয়।প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও  বৃহস্পতিবার সন্ধ্যায় ফের উত্তেজনা শুরু হয়।খবর পেয়ে থানার পুলিশ ঈশ্বরগঞ্জ কলেজের সামনের এলাকা থেকে মো. মাসুদ মিয়া নামের এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে বিভিন্ন সাইজের ৬টি রামদা উদ্ধার করে পুলিশ।ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে থানার এসআই তানজিল আল আসাদুজ্জামান বাদি হয়ে অস্ত্রআইনে একটি মামলা করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করা হয়। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com