শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে পিকআপ খাদে পড়ে বিজিবির সাবেক সদস্য নিহত

রাজাপুরে পিকআপ খাদে পড়ে বিজিবির সাবেক সদস্য নিহত

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে বিজিবির সাবেক এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার পাকাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাইনদ্দিন (৪৩) বামনা উপজেলার মৃত আবদুল জব্বারের ছেলে। তিনি ওই গাড়ির মালিক। তিনি বামনা শহরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে ব্যবসা করে আসছিলেন। মৃতদেহ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত গাড়িচালক মো. সজীব মিয়াকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষণিক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মাইনদ্দিনের মৃতদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসক মহোদয় অনুমতি দেন। পরে শুক্রবার দুপুরের দিকে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com