শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জাতীয় দলে ডাক পেলো জবি শিক্ষার্থী শহিদুল ইসলাম

জাতীয় দলে ডাক পেলো জবি শিক্ষার্থী শহিদুল ইসলাম


জবি প্রতিনিধি :

আসন্ন শ্রীলঙ্কা সফরে জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী।
শ্রীলঙ্কা সফর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (৯ মার্চ) ২১ সদস্যের দল ঘোষণা করেছে। এতে নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছে শহিদুল ইসলাম।
২০১৭ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগে বরিশাল বিভাগের হয়ে সামনে আসেন তরুণ এই ক্রিকেটার। একই বছরের ২১ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চট্টগ্রাম ভাইকিংসের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় শহিদুলের।
২০১৮-২০১৯ সেশনে বাংলাদেশ ক্রিকেট লীগে মধ্যাঞ্চল ক্রিকেট দলের হয়ে বোলিংয়ে নৈপূণ্য দেখিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেছিলেন ডানহাতি এই পেসার।
গতবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে বাবার মৃত্যুশোক কাটিয়ে শেষ ওভারে জেমকন খুলনার জয়ের নায়ক হয়েছিলেন শহিদুল।
এদিকে শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য শুভকামনা ও আনন্দ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com