শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
পাবনার স্বজনদের শেষবারের মতো দেখা হলো না,টেক্সাসে দাফন সম্পন্ন

পাবনার স্বজনদের শেষবারের মতো দেখা হলো না,টেক্সাসে দাফন সম্পন্ন

ডেক্স নিউজ:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এলেন শহরে মর্মান্তিকভাবে নিহত বাংলাদেশি একই পরিবারের ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে জানাজা শেষে তাদের টেক্সাসের ডেন্টন মুসলিম কবরস্থানে দাফন করা হয়। দেশের বাড়ি ঢাকা ও পাবনার স্বজনদের আর দেখা হলো না শেষবারের মতো প্রিয় মুখগুলো।

বাবা-মা, ভাই-বোন, আর নানি পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন টেক্সাসের ডেন্টন মুসলিম কবরস্থানে। পরম যত্নে গড়ে তোলা এলেন শহরের পাইন ব্লাফ ড্রাইভের ১৫১৭ নম্বর বাড়িটিতে আর কেউই রইল না। দুপুরে ইসলামিক অ্যাসোসিয়েশন অব এলেন প্রাঙ্গণে জানাজার পূর্বে শেষবারের মতো প্রিয় মুখগুলো দেখে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান স্বজনরা। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
তারা বলেন, সব সন্তানের কাছে অনুরোধ বাবা ও মায়ের সাথে সব শেয়ার করো। আর বাবা-মায়ের কাছে অনুরোধ সন্তানের আরও কাছে আসুন। তাদেরকে জানতে শিখুন। 

এর আগে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বাবা ও দুই ছেলের লাশ এবং পরেরদিন বুধবার মা, বোন ও নানির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহতদের দেশের বাড়ি ঢাকা ও পাবনার স্বজনদেরও তাদের প্রিয়মুখগুলো দেখার আকুতি থাকলেও কোভিড পরিস্থিতি ও বিমান জটিলতায় তা সম্ভব না হওয়ায় দাফন হয় টেক্সাসেই।
গেল সোমবার টেক্সাসের নিজ বাড়ি থেকে ভোররাতে ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনাটির তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com