শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিাযোগ

রাজাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিাযোগ

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ 


ঝালকাঠির রাজাপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদর ইউনিয়নের হাজীর হাট এলাকায় ডিলার কর্তৃক চাল বিতরণে ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণের কথা থাকলেও ট্যাগ অফিসার অনুপস্থিত ছিলেন। জানা গেছে, চাল বিতরণের সময় পার গোপালপুর এলাকার মৃত আরজ আলীর ছেলে আব্দুর রহিম হাওলাদার তিনটি চাল গ্রহনের কার্ড নিয়ে ডিলারের কাছে আসেন এবং তিনটি কার্ড থেকেই চাল উত্তোলন করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে তারা ঘটনাটি প্রশাসনসহ সাংবাদিকদের জানায়। তিনটি কার্ড কোথায় পেয়েছেন এ বিষয়ে আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি জানায় তার এলাকার ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম তহিদ তাকে সরবরাহ করেছে। একজনকে তিনটি কার্ডে চাল কেন বিতরণ করা হয়েছে এ ব্যাপারে ডিলার মো. রফিকুল ইসলাম বাচ্চু খান এর কাছে জানতে তার মুঠোফোনে বার বার কল দিয়েও পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম তহিদের কাছে জানতে চাইলে তিনি জানায়, কার্ড বিতরণের দায়িত্ব অফিসের, আমি কি ভাবে তাদের কার্ড দিব। চাল বিতরণে ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আসিক মাহমুদ জানায়, অফিসে রিপোর্টিং এর কাজ থাকায় চাল বিতরণে উপস্থিত থাকতে পারিনি। এছাড়াও সকালে বড়ইয়ার কাচারীবাড়ি ও উত্তমপুরে চাল বিতরণের সময় ওখানেও ট্যাগ অফিসাররা অনুপস্থিত দেখা গেছে। এমনকি উত্তমপুরে ডিলার এমএস আলম মাপে চাল কম দেয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ডিলারের কাছে জানতে চাইলে তিনি জানায় মাপে একটু উনিশ-বিষ হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, হাজীর হাটের ডিলারকে ডেকে আনা হয়েছে। বিষটি গুরুত্বের সাথে দেখছেন প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com