বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:


ঝালকাঠির রাজাপুরে ত্রানের ঘর ও গভীর নলকুপ দেয়ার কথা বলে ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম তহিদ দুই ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দুই ব্যক্তি পৃথক দুইটি লিখিত অভিযোগ করেন। মো. তৌহিদুল ইসলাম তহিদ উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুর রহিম মুন্সীর ছেলে ও উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য। লিখিত জানা গেছে, তৌহিদুল ইসলাম তৌহিদ একটি গভীর নলকুপ দেয়ার কথা বলে উপজেলার ডহরসংকর গ্রামের মৃত কাদের ব্যাপারীর ছেলে মো. সেলিম ব্যাপারীর কাছ থেকে পঁচিশ হাজার, মনোহরপুর গ্রামের সাহেবআলী হাওলাদারের ছেলে মো. বাদশা হাওলাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে এসব প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েও কারো প্রতিশ্রুতি রক্ষা করেনি ইউপি সদস্য। টাকা চাইতে গেলে আজ-কাল বলে ঘুরিয়েছে দীর্ঘদিন। এখন বলে “যখন পারবো তখন দিব” পারলে আদায় করে নিস। এ ব্যাপারে অভিযুক্ত মো. তৌহিদুল ইসলাম তহিদ সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে নির্বাচনের প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com