আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গাঁজা ব্যবসায়ি মুস্তাকিন (২৫) ময়মনসিংহ সদর উপজেলার আনন্দীপুর গ্রামের সুরুজ আলীর পুত্র।পুলিশ সূত্র জানা যায়, মাদক নিরসনে কঠোর ভূমিকায় তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল এর দিক নির্দেশনায় গত ৭ এপ্রিল রোজ বুধবার রাতে এস.আই. হাদিস উদ্দিন, এ.এস.আই. রুবেল, আল নোমান ,আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের পিঠাসুতা চৌরাস্তা থেকে মুস্তাকিন নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে। ৮ এপ্রিল রোজ বৃহস্পতিবার পুলিশ মাদক কারবারি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে।যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের কে কোনো ছাড় দেওয়া হবে না । এ ধরনের অভিযান ২৪ঘন্টা অব্যাহত থাকবে। সে জন্য সকলের সহযোগিতা একান্ত কামনা করছি আমি।
Leave a Reply