শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে শ্বশুরবাড়িতে জামাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু

রাণীশংকৈলে শ্বশুরবাড়িতে জামাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু


মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত ব্যক্তি দোশিয়া ভাটাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ইবনে মিজান মুকুল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । তিনি রাণীশংকৈল পৌর শহরের ৯ নং ওয়ার্ডের মৃত মুকুল বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর বড় ছেলে মিজান মুকুল । 
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুকুল ও তার স্ত্রী গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দোশিয়া ভাটাপাড়া গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। এরপর আনুমানিক সাড়ে ১০টার দিকে পরিবারের অন্যান্য লোকজনকে জানানো হয় মুকুল অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করে। হঠাৎ মৃত্যুর ঘটনাকে মৃতের ভাই-বোন ও চাচারা রহস্যজনক বলে মনে করছেন। 
পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, মুকুলকে তার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সঠিক রহস্য উদঘাটন করতে পারেননি।
৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে লাশ দাফনের জন্য সকল প্রস্তুতি ও মাইকিং সম্পন্ন হলেও পরিবারের লোকজনের অভিযোগে দাফন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

পরে মৃতের বাড়িতে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সঠিক রহস্য উদঘাটন করতে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে রানীশনকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল ডাক্তার হেলাল জানিয়েছেন, গতকাল রাতে হাসপাতলে মুকুল নামের একজন রোগীকে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
রাণীশংকৈল থানার থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ সেখ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com