মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ধান কাটার কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ

গৌরীপুরে ধান কাটার কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ


ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :


ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একসঙ্গে ধান কাটা, মাড়াই-ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক কৃষি যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার কৃষকের মাঝে ভর্তুকিতে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে স্থানীয় কৃষক আব্দুল জব্বারকে এ মেশিন বিতরণের মধ্য দিয়ে সরকারের এ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ডিকেআইবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুভা শাওন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, উপজেলা ডিকআইবি উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুভা শাওন জানান, চলতি অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় এ উপজেলা চার জন কৃষককে প্রায় ৫০ ভাগের অধিক ভর্তুকি মুল্যে এ আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, এ যন্ত্রের মাধ্যমে একসাথে অল্প সময়ে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায়। এ মেশিন ব্যবহারে কৃষকের শ্রমিক, সময় ও অর্থের সাশ্রয় হবে বলে তিনি জানান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com