রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনা মোকাবেলায় আ,লীগ নেতা দুলালের মাস্ক বিতরণ

করোনা মোকাবেলায় আ,লীগ নেতা দুলালের মাস্ক বিতরণ

পাবনা প্রতিনিধিঃ

মহামারি করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। বৈর্শ্বিক মহামারি (কোভিট-১৯) করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সকলেই মুখে মাস্ক পরি, নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি” এই স্লোগানকে সামনে রেখে পাবনা বেড়া উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল মাস্ক বিতরণ করেছেন।
বুধবার (০৭ এপ্রিল) বিকেল থেকে সন্ধা পর্যন্ত সিএন্ডবি বাসষ্ট্যান্ড ও চতুর বাজারের বিভিন্ন স্থানে আ.লীগের নেতা কর্মীদের নিয়ে মাস্ক বিতরণ করেছেন আব্দুর রশিদ দুলাল।
মাস্ক বিতরণ কার্যক্রমের পাশাপাশি মাইকিং করে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায়, সামাজিক দূরত্ব বজায় এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সকল দোকানী, ভ্যান চালক,সিএনজি চালক, মুচি, পথচারীসহ সহ জনসাধারনকে সচেতন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মো. আবু হেলাল , মো. শাহজাহান আলী, বরকত আলম, শাহিনুর রহমান ডালিম, মোস্তফা কামাল, তরিকুল ইসলাম তারেক, মো.শফিকুল ইসলাম (শফি), জাহিদুল ইসলাম, রুবেল, মাসুদ রানা সহ আ.লীগের অঙ্গসংগঠনের প্রায় অর্ধশতাধিত নেতা কর্মীরা মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন। এসময় মাস্ক না পরিহিত প্রায় এক হাজার জনকে মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
আব্দুর রশিদ দুলাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এখন আমাদের সকলের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। আতংকিত না হয়ে নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতনতা ও স্ব্যাস্থ্যবিধি মেনে চলতে অনুপ্রাণিত করেেত হবে। সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা ও লকডাউন এর নিয়মবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com